ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর বয়স দেখিয়ে মামলা করাই, বিপাকে বাদী

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ২১ বছর বয়স দেখিয়ে হত্যাচেষ্টা মামলার ঘটনায় বাদীর বিরুদ্ধেই উল্টো মামলা করার নির্দেশ দিয়েছেন আদালতে বিচারক। একই সঙ্গে ওই শিশুকে ৭ দিনের মধ্যে মামলা থেকে অব্যাহতি দিতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ৫ মে দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ আদেশ দেন। মামলার বাদী শাহানুর রহমান এবং তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক বখতিয়ার হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গত মাসে ২৬ এপ্রিল আদালতে হাজির হয়ে শিশু হোসেন আলী জামিন আবেদন করে। বিচারক এজাহার পর্যালোচনা করে দেখেন, জন্মনিবন্ধন অনুযায়ী শিশুটির বয়স ৭ বছর হলেও মামলায় তাকে ২১ বছর বয়স উল্লেখ করা হয়েছে। এ অসঙ্গতি দেখে আদালত তার জামিন মঞ্জুর করেন এবং বাদীকে কারণ দর্শানোর নির্দেশ দেন বিচারক। পরে মঙ্গলবার ৫ মে শুনানিতে আদালতে ভুল তথ্য দেওয়ার অপরাধে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। পাশাপাশি শিশুটিকে দ্রুত মামলার দায় থেকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তাকে সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার নির্দেশনাও দেন বিচারক।
তদন্তকারী কর্মকর্তা বখতিয়ার হোসেন মামলার পর অভিযুক্তদের খোঁজে এলাকায় গেলে তারা আত্মগোপনে চলে যায়। প্রাথমিকভাবে তাদের বয়স যাচাই করা সম্ভব হয়নি।
নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা উল্লেখ করেন, কোনো নির্দোষ ব্যক্তি যেন ভুল তথ্যের কারণে শাস্তির মুখে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। তিনি সবার প্রতি তথ্য যাচাই-বাছাই করে উপস্থাপনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর বয়স দেখিয়ে মামলা করাই, বিপাকে বাদী

আপডেট সময় :