ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সুন্দাইল গ্রামে একটি পুরোনো সেতুর নিচের মাটি ও গাইডওয়াল ধসে পড়ায় সেটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে গাংগাইল বাজার-পাইকুড়া বাজার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং নান্দাইল ও কেন্দুয়া উপজেলার মানুষের ভোগান্তি বেড়েছে।

সম্প্রতি টানা বৃষ্টিতে সেতুর নিচের মাটি সরে গিয়ে একপাশের গাইডওয়াল ধসে পড়ে। এতে সড়কের কার্পেটিংয়ের নিচেও বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, সুন্দাইল, মদনপুর, গাংগাইল, গয়েশপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার বিভিন্ন হাটবাজারে যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুই উপজেলার মানুষের স্বাভাবিক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আশরাফুর রহমান মিলন, দুলাল ও তোফাজ্জল মিয়া বলেন, সেতুটি অনেক পুরোনো হওয়ায় কয়েক দিন আগে ফাটল দেখা দেয়। টানা বৃষ্টির পর সেটির অবস্থা আরও খারাপ হয়েছে। দ্রুত মেরামত বা নতুন সেতু নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল বলেন, বিষয়টি তাদের জানা আছে। বড় কোনো বরাদ্দ না থাকলেও জনদুর্ভোগ বিবেচনায় জরুরি ভিত্তিতে সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

আপডেট সময় :