ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে বাগেরহাটে সভা

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপকূলীয় এলাকায় দুর্যোগের ঝুঁকি কমাতে নারী ও শিশুবান্ধব বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কার্যকর করার দাবিতে বাগেরহাটে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাগেরহাট শহরের একটি হোটেলে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের যৌথ সহযোগিতায় এবং এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন। প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনিছুর রহমান।

সভায় জানানো হয়, রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সিঙ্গারবুনিয়া ও রমজয়পুর এলাকায় পরিচালিত মাঠপর্যায়ের জরিপে সেখানে কোনো স্থায়ী সাইক্লোন শেল্টার না থাকার বিষয়টি উঠে এসেছে। বিদ্যমান শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় আশ্রয়কেন্দ্র হিসেবে পর্যাপ্ত নয়। দুর্যোগকালে নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। পাশাপাশি নদীভাঙন, দুর্বল যোগাযোগব্যবস্থা, সীমিত স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অকার্যকারিতাও মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।

বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্থায়ী আদেশ (এসওডি-২০১৯) অনুযায়ী ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। একই সঙ্গে এসব কমিটিতে নারী, যুব, প্রতিবন্ধী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত, নিয়মিত সভা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং জবাবদিহিমূলক কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা থেকে রামপালের সিঙ্গারবুনিয়া ও রমজয়পুর এলাকায় দ্রুত নারী ও শিশুবান্ধব বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিরাপদ যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগকালীন আগাম সতর্কবার্তা, উদ্ধার কার্যক্রম ও জরুরি স্বাস্থ্যসেবা আরও জোরদারের দাবি জানানো হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রেড ক্রিসেন্ট, সিপিপির প্রতিনিধি এবং শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে বাগেরহাটে সভা

আপডেট সময় :