ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে গাড়ী চাপা, কৃষকের মৃত্যু

নালিতাবড়ী (শেরপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে মনোষ কুমার হাজং(৫০) নামে এক কৃষককে চাপা দিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে গেছে এক অজ্ঞাত ভারি যানবাহন। কিছুক্ষন পর ঘটনাস্থল থেকে ওই কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার তার সৎকার কাজ সম্পন্ন করা হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনোষ হাজং দাওধারা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়,মনোষ কুমার হাজং সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে বেরিয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কোন এক বেপরোয়া ভারি যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। তবে এখন পর্যন্ত কেউ ওই যানবাহনটি শনাক্ত করতে পারেননি। এর কিছু সময় পর পথচারীরা ওই রাস্তায় মনোষের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব‍্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে কোন এক ট্রাক বা লড়ি (মাহিন্দ্রা ট্রাক্টর) তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ী সীমান্তে গাড়ী চাপা, কৃষকের মৃত্যু

আপডেট সময় :