‘নির্বাচন বানচালের অপচেষ্টায় কঠোর হস্তে দমন করা হবে’
- আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচন কে সামনে রেখে পাইকগাছায় থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১ টায় থানার সামনে চত্বরে আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী,সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল আমির হামজা। ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদ্স্য সচীব এসএম এমদাদুল হক,পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড গাজী রুহুল আমিন,জামায়াত নেতা মাওঃ এসএম আমিনুল ইসলাম, ডাঃ আছাদুল ইসলাম,পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ সাংবাদিক মোঃ শাহাদাত হোসাইন,সহ সভাপতি আঃ আজিজ,পাইকগাছা রিপোর্টোর্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, জিয়া উদ্দিন নায়েব, আবুল হাসেম,কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি এইচ এম শফিউল আলম,শিক্ষক প্রতিনিধি বাহারুল ইসলাম,আনিছুর রহমান , এ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন,। সভায় প্রধান অতিথি বলেন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থান থাকবে।।নির্বাচন বানচালের কেউ কোন প্রকার অপচেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।









