সংবাদ শিরোনাম ::
নির্বাচনী কার্যক্রম শুরু স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকতের
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ১০৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া পীর সাহেবের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন ১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছাত্রদলের সাবেক কেন্দ্রিয় নেতা গোলাম সৈকত।
গতকাল শুক্রবার তালগাছিয়া এমদাদিয়া মসজিদে জুমার নামাজ আদায় শেষে মরহুম পীর সাহেবের কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করেন।
এসময় জেলা বিএনপির সদস্য সাবির আহম্মেদ. শিল্পপতি মো. বাবুল হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.নান্না মুন্সি, বিএনপি নেতা মো.আবদুল হালিম সিকদার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কৃষক দলের সদস্যসচিব মো.শহীদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি নেতা ও সাবেক মেম্বার মোজাম্মেল হক ও প্রবাসী আঃ কাইয়ুমের মায়ের এবং সাবেক শিক্ষক আঃ মজিদ মাস্টারের কবর জিয়ারত করেন।









