ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নোয়াখালীতে কুপিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গত রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিরব একই ইউনিয়নের আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে। তিনি পেশায় স-মিল শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে মাদক সংক্রান্ত বিষয়ে একই গ্রামের ইটভাটা শ্রমিক রুবেল মাঝির ভাতিজার সঙ্গে নিরবের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে রোববার সকালে নিরব ও তার সহযোগীরা রুবেল মাঝির ওপর হামলা চালালে কয়েকজন আহত হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নিরবকে আটক করে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিরবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে কুপিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার ২

আপডেট সময় :