ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে দুই ইটভাটার ৪ লাখ টাকা জরিমানা

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, যথাযথ অনুমোদন ছাড়াই নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামে দুটি ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক মামলায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জরিমানার পাশাপাশি ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে দুই ইটভাটার ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় :