সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে পরিত্যক্ত এলজি ও কার্তুজ উদ্ধার
নোয়াখালী ব্যুরো
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে মামলার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির উত্তর পাশে একটি ভাঙা লাকড়ির ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং সংশ্লিষ্ট বিষয় তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।














