ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নোয়াখালীতে প্রবাসীর কবজি কেটে নিল চাঁদাবাজ সন্ত্রাসীরা

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ২৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় সালাউদ্দিন ওরফে রিদন (৩২) নামে এক প্রবাসীর হাতের কবজি কেটে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
গতকাল শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৩নং ওয়ার্ডের আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সালাউদ্দিন দক্ষিণ আফ্রিকাপ্রবাসী লাকি বেগমের ছেলে। এক বছর আগে তিনি দেশে ফেরেন এবং আগামী সেপ্টেম্বর মাসে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের অভিযোগ, কিছুদিন আগে তিনি গ্রামের পৈত্রিক সম্পত্তি বিক্রি করেন। এরপর থেকে স্থানীয় রকি, সোহাগ, রাহাত, ফাহাদ ও জাকের নামের কয়েকজন চিহ্নিত মাদক কারবারি তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সালাউদ্দিনকে একাধিকবার হুমকি দেওয়া হয়।
শনিবার সকালে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কন্ট্রাক্টর পোল এলাকার জয়নাল আবেদিন স্কুলের সামনে তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলাকারীরা। এসময় তারা এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাতের কবজি কেটে দেয় এবং একটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। পাশাপাশি তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা, মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভুক্তভোগীর মামা আব্দুল কাদের বলেন, “আমার ভাগ্নে চাঁদা না দেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে এভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। ভুক্তভোগী পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে প্রবাসীর কবজি কেটে নিল চাঁদাবাজ সন্ত্রাসীরা

আপডেট সময় :