নোয়াখালীর সাংবাদিক ও লেখক এম দিলদার উদ্দিন আর নেই
- আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ‘হাতিয়া কণ্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম দিলদার উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
এম দিলদার উদ্দিন দীর্ঘদিন সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ‘হাতিয়া কণ্ঠ’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি গল্প, কবিতা ও প্রবন্ধ রচনার মাধ্যমে সাহিত্যাঙ্গনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে নোয়াখালীর সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার বাদ আসর নোয়াখালীর কালিতারা এলাকায় তাঁর বাড়ি-সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে















