ঢাকা ১০:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

পটুয়াখালীতে আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের দাবি আলতাফ হোসেন চৌধুরীর

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী জেলায় আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এ বিষয়ে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, পটুয়াখালী জেলা বরিশাল বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল এবং দেশের প্রাচীন জনপদগুলোর একটি। ১৯৬৯ সালে মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার পর থেকে এ জেলার প্রশাসনিক ও অবকাঠামোগত গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। উপজেলা সংখ্যা বিবেচনায় এটি একটি ‘এ’ শ্রেণিভুক্ত জেলা। একইসঙ্গে কুয়াকাটা পর্যটন কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, বানৌজা শেরে-ই-বাংলা নৌঘাঁটি, ইপিজেড এবং কোস্ট গার্ডের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ একাধিক কৌশলগত স্থাপনা এ জেলায় অবস্থিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য তথ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু পটুয়াখালী জেলায় এখনো আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স না থাকায় জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। একটি তথ্য কমপ্লেক্স নির্মিত হলে সেখানে তথ্যসেবা কেন্দ্র, ডিজিটাল লাইব্রেরি, প্রশিক্ষণ কক্ষ ও কর্মশালা আয়োজনের সুযোগ তৈরি হবে, যা স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমতাবস্থায়, গণযোগাযোগ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলায় দ্রুত একটি তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালীতে আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণের দাবি আলতাফ হোসেন চৌধুরীর

আপডেট সময় :