ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২ কোটি ৫০ লক্ষ টাকার জাটকা জব্দ

মনির হোসেন
  • আপডেট সময় : ২৮৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার ৪৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কুয়াকাটা হতে ঢাকাগামী সন্দেহজনক ডলফিন, সেভেন ডিলাক্স ও মিজান পরিবহন নামক ৩ টি বাস তল্লাশি করে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ৫৭ হাজার টাকা মূল্যের ৪০ হাজার ৪৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। অবৈধ জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত বাস চালকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অপরদিকে একই দিন ভোর ৬ টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৫ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় ।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২ কোটি ৫০ লক্ষ টাকার জাটকা জব্দ

আপডেট সময় :