ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মসনদে শাহবাজই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৭৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহবাজ শরিফ হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানে সাধারণ নির্বাচনে কোন দলই সংখ্যাগরিষ্ঠা পায়নি। সকল জল্পনা মাড়িয়ে পাক প্রধানমন্ত্রীর মসনদে শাহবাজই বসছেন তা প্রায় নিশ্চিতই ছিলো। রোববার তা একেবারে পাকাপাকি হলো।

২৪তম প্রধানমন্ত্রী হলেন শাহবাজ। দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে নির্বাচিত ঘোষণা করেন। এনিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেন শাহবাজ।

পাক সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ পেয়েছেন ২০১ ভোট। আর তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী ওমর আইয়ুব খান ৯২ ভোট। প্রধানমন্ত্রী পদে জয়ী হতে ৩৩৬ আসনের পরিষদে যেকোনো প্রার্থীকে অন্তত ১৬৯টি ভোট পেতে হয়।

নির্বাচিত হওয়ার পর শাহবাজকে পরিষদের নেতার আসনে ডেকে নেন স্পিকার। নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিগগিরই পার্লামেন্টে ভাষণ দেবার কথা রয়েছে।

ভোটাভুটির আগেই অনেকটা নিশ্চিত ছিল, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে থাকা সাত দলীয় জোটের আসন সংখ্যা ২০৫টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মসনদে শাহবাজই

আপডেট সময় :