ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পাথরঘাটায় শিশু সুরক্ষা ও স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে “স্পেস টু লিড” প্রকল্পের আওতায় গতকাল সোমবার (২৭ এপ্রিল) পাথরঘাটা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল, বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা সমাজসেবা অফিসার মো. মহসিন হোসেন, পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হকসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম‌ প্রমুখ।
সংলাপে শিশু ও যুবদের সুরক্ষা নিশ্চিতে প্রধান চ্যালেঞ্জ ও অগ্রাধিকারগুলো চিহ্নিত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে যুব সংগঠনেরর সম্পৃক্ততা জোরদার করা, বিদ্যমান নীতি ও সেবার মান ঘাটতিগুলো চিহ্নিত করা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে যৌথভাবে বাস্তবসম্মত করনীয় নির্ধারণ করে তা বাস্তবায়ন করা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, আমাদের মা-বাবারা সন্ধ্যার আগেই হাস মুরগি, গরু ছাগল আটকিয়ে রাখেন অথচ আমাদের সন্তানরা কোথায় যায়, কি করে, গভীর রাত পর্যন্ত কোথায় থাকে তা খেয়াল রাখছেনা। শিশু সুরক্ষায় সবচেয়ে বেশি ভুমিকা রাখতে পারে বাবা-মা। পরিবার থেকেই শিশু সুরক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরঘাটায় শিশু সুরক্ষা ও স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ

আপডেট সময় :