ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জনতা ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন-বিক্ষোভ Logo কুড়িগ্রামে অভিযানে ১৭৪ চায়না দুয়ারি ও ৫২ কারেন্ট জাল ধ্বংস Logo ক্যাম্প-২৪-এ নারী নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিয়ে যুব ফোরাম Logo দেওয়ানগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আহমদ আলী মহিলা মাদ্রাসা Logo জলঢাকায় ১২ বছর একই পদে পিডিবিএফ কর্মকর্তা, অনিয়মের অভিযোগ Logo মহেশপুরে মার্কেটে আগুনে ৯ দোকান পুড়ে ক্ষতি প্রায় কোটি টাকা Logo আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম, সদস্য সচিব জয়নাল Logo মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন Logo দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশি, মুন্সীগঞ্জের রাজিকের বাড়িতে শোকের মাতম Logo নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই: মূল হোতা গ্রেপ্তার, ৯০ হাজার টাকা উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত আকবর খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তবে চক্রের অন্য সদস্যরা এখনও পলাতক।
পুলিশ জানায়, ঈশ্বরদী থানায় দায়ের হওয়া মামলার তদন্তে মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আকবর খানকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকালে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে আকবরের শ্বশুর ফারুক বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মো. শাহিন আলী গত ২৪ জুলাই মাছ বিক্রি করে ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ২৫ জুলাই সকালে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদ আলীর মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ট্রাকে মাদক আছে বলে তল্লাশির কথা জানান। একপর্যায়ে তারা টাকাভর্তি ব্যাগ নিজেদের হেফাজতে নিয়ে রূপপুর পুলিশ ফাঁড়িতে যাওয়ার কথা বলে শাহিন আলীর সহকারী আনিছুর রহমানকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পরে শাহিন আলী রূপপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারেন, সেখানে কাউকে নেওয়া হয়নি। কিছুক্ষণ পর আনিছুর রহমান ফোনে জানান, হারুখালী এলাকার একটি রেশম বাগানের কাছে তাঁর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাবনায় ডিবি পরিচয়ে ছিনতাই: মূল হোতা গ্রেপ্তার, ৯০ হাজার টাকা উদ্ধার

আপডেট সময় :