ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে উপজেলাবাসী

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিনটি কবরের কঙ্কাল চুরির হওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার ভেলাতৈড় যৈদ্দপীর গোরস্থানের এ ঘটনা ঘটে। ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের মাহফুজুর রহমান মুকুল নামে একজন মারা গেলে শনিবার দুপুরে তার দাফন কার্য শেষ করে স্বজনেরা বাড়ি ফেরার সময় জনৈক আবুল কালাম আজাদের কবরের পাশে মাটির উপর চুল ও দাঁত পড়ে থাকাতে দেখতে পায়। এ কবরের পাশে একই গ্রামের একিন উদ্দীনের স্ত্রী তসলিমা খাতুনের কবর খুড়া দেখে সন্দেহ হয় স্বজনদের। পরে দেখা যায় একে একে তিনটি কবর খুড়া হয়েছে। এসব কবর দুই থেকে আড়াই বছরের পুরাতন। স্বজনদের ধারনা এসব কবরের কঙ্কাল চুরি হয়েছে। পীরগঞ্জ থানার এসআই মুরাদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য এই কবরস্থানে গত দুই বছর আগে ১৪টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানান, তিনটি কবরের মাটি খুড়া দেখা গেছে। তবে কঙ্কাল চুরি হয়েছে কিনা তা এখনেই নিশ্চিত বলা যাচ্ছে না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীরগঞ্জে কবরের কঙ্কাল চুরি আতঙ্কে উপজেলাবাসী

আপডেট সময় :