পীরগঞ্জে নবনির্বাচিত এমপি জাহিদুর রহমানকে সংবর্ধনা
- আপডেট সময় : ১৮৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং পীরগঞ্জ প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সভাকক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পৌরবিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মামুনুর রশীদ, জিয়াউল্লাহ রিম ,বিষ্ণুপদ রায়, বাদল হোসেন, , সাইদৃর রহমান মানিক, নুরুন নবী রানা ,মুজিবুর রহমান প্রমূখ।পরে প্রেসক্লাবের পক্ষে এমপি জাহিদুর রহমানকে টেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় এমপি জাহিদুর রহমান বলেন, এবারের নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ও গণ মানুষের জয় হয়েছে। সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ ঠাকুরগাঁও ।















