ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

ফিলিস্তিনে গণহত্যার নিন্দা বাংলাদেশের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনে গণহত্যার নিন্দা জানালো বাংলাদেশ। ফিলিস্তিন ভূখন্ডের সঙ্কট নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির অধিবেশনে বক্তব্য পেশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলে সুইজারল্যান্ডের জেনেভায় ৩৫০তম অধিবেশনে অধিকৃত ফিলিস্তিন ভূখন্ডে সঙ্কট-সম্পর্কিত আইএলওর কাজের প্রতিবেদনের ওপর বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করেন তিনি।

এম. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্যে ফিলিস্তিনের নারী ও শিশুসহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর দখলদার ইসরায়েলি সশস্ত্র বাহিনী গণহত্যামূলক হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং সেখানকার জনগণকে গাজা হতে বিতাড়িত করার প্রচেষ্টার জন্য ইসরায়েলের নিন্দা জানান। অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তার পূর্ণ ও বাধাহীন প্রবেশাধিকারের দাবিও করেন তোফাজ্জল হোসেন মিয়া।

গাজা উপত্যকায় ৬৬ শতাংশ মানুষের চাকরি হারিয়েছে। একই সাথে ৮৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হ্রাস হয়েছে। পাশাপাশি পশ্চিম তীরে ৪০ শতাংশ মানুষ চাকরি হারিয়েছে যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে ফিলিস্তিনের অর্থনীতি এক তৃতীয়াংশ সঙ্কুচিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিনে গণহত্যার নিন্দা বাংলাদেশের

আপডেট সময় :