ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ফুলগাজীর চেক জালিয়াতি মামলায় তিন কর্মচারীর জামিন

জেলা প্রতিনিধি, ফেনী
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেক জালিয়াতির মাধ্যমে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন সরকারি কর্মচারী জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার ফেনীর আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে চার দিন কারাভোগের পর তারা জামিনে মুক্ত হন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেক জালিয়াতির মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৭ জুলাই তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া ইসলাম বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। মামলার পরদিন বদলিজনিত কারণে তিনি ফুলগাজী ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দেন।

মামলার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলগাজীর চেক জালিয়াতি মামলায় তিন কর্মচারীর জামিন

আপডেট সময় :