সংবাদ শিরোনাম ::
ফুলপুরে সাবেক এমপির গাড়ি ভাঙচুর
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ১৩৬ বার পড়া হয়েছে
য়মনসিংহের ফুলপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি বিএনপির সাবেক এমপি এডভোকেট আবুল বাশার আকন্দের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গত শনিবার বিকালে ফুলপুর পৌরসভার বালিয়ার মোড়ে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে ভাঙচুরের এ ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষে কাজ না করে রিক্সা মার্কার পক্ষে ভোট চাওয়ায় এ হামলা হতে পারে। উক্ত ঘটনার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ মিছিল ও রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেছে কৃষক দলের নেতা কর্মীরা। তবে এ ঘটনায় যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনের নাম জড়ানোর প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।















