ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশ আমরা গড়ব : শামা ওবায়েদ ইসলাম রিংকু

মো. শাহ্ জালাল, নগরকান্দা (ফরিদপুর)
  • আপডেট সময় : ২১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশ আমরা গড়ব। নতুন প্রজন্মের জন্য, ছাত্র জনতার জন্য, হাজার হাজার বাংলাদেশী ইয়াং জেনারেশনের জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ব এবং সেই বাংলাদেশ আমাদের গড়তে হবে এটাই আমাতের প্রতিজ্ঞা। গতকাল বুধবার নগরকান্দা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ কথা বলেন।
শামা ওবায়েদ আরো বলেন শহীদজিয়া ১৯ দফা দিয়েছিল তারেক রহমান দিয়েছে ৩১ দফা ১৯৭৮ সালে ১৯ দফা থেকে ২০২৫ সালে ৩১ দফা পর্যন্ত গত ৫৩ বছরে যত উন্নয়ন হয়েছে সবই হয়েছে বিএনপির হাত ধরে। শহীদ জিয়ার ১৯ দফার মাধ্যমে কৃষি, গার্মেন্স, শিল্প, লক্ষ লক্ষ প্রবাসী যে কাজ করে সেই বীজ বপন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, আশরাফ আলী, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, ছাত্রদল নেতা রবিউল ইসলাম লিখন, নগরকান্দা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আলি আকবর শরীফ আরমান, মাহমুদুল হাসান রফিক যুগ্ন আহবায়ক সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল ,ছাত্রদল নেতা মাহমুদুল হাসান বাবু প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশ আমরা গড়ব : শামা ওবায়েদ ইসলাম রিংকু

আপডেট সময় :