ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অব্যাহত প্রচেষ্টা, সমন্বিত উদ্যোগ ও মানবিক তৎপরতায় মায়ানমার থেকে দেশে ফিরেছেন বঙ্গোপসাগরে মায়ানমার আরাকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং একজন এফডিএমএন নাগরিক রয়েছেন।
গত শুক্রবার কক্সবাজার রিজিয়নের উদ্যোগে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির প্রতিনিধিদের কাছ থেকে এসব জেলেকে গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধি দল। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
বিজিবি জানায়, ২০২৫-২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করেন কয়েকজন জেলে। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরবর্তীতে আটক জেলেদের মায়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং তারা দীর্ঘদিন সেখানে আটক ছিলেন।
পরিস্থিতি বিবেচনায় মানবিক দৃষ্টিকোণ থেকে কক্সবাজার রিজিয়নের বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে। দীর্ঘ প্রচেষ্টা ও আলোচনার মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে ফেরত আনার বিষয়ে অগ্রগতি অর্জিত হয় এবং পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
বর্তমানে দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় নিশ্চিত করার কাজ স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে জেলেদের দেশে ফেরত আসার খবরে তাদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অবশিষ্ট আটক জেলেদেরও দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমেই আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে আটক ১৪ জেলেকে ফেরত আনলো বিজিবি

আপডেট সময় :