ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বড়লেখায় ৩০ বছরের পুরোনো রাস্তা অবমুক্ত করল পুলিশ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নম্বর শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত একটি রাস্তার ওপর দেওয়া বাঁশের বেড়া অপসারণ করে চলাচল স্বাভাবিক করেছে পুলিশ।

শনিবার বিকেল ৪টার দিকে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুলতান ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরিয়ে রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩০ বছর ধরে এলাকাবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি কয়েকজন ব্যক্তি রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি বড়লেখা থানাকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরোধ অপসারণ করে রাস্তাটি আবারও চলাচলের উপযোগী করে।

এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। ভবিষ্যতে যাতে কেউ জনসাধারণের চলাচলের পথে অবৈধভাবে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি কামনা করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের নজরে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ৩০ বছরের পুরোনো রাস্তা অবমুক্ত করল পুলিশ

আপডেট সময় :