ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বন্যাদুর্গত মানুষের পাশে জুড়ীতে বিজিবির মেডিকেল ক্যাম্প

জুড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যাকবলিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরপাড়ে পানিবন্দি মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের দুর্গম এলাকায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত মেডিকেল টিম প্রায় ৫০০ পরিবারের সদস্যকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করে।

চিকিৎসাসেবা গ্রহণকারী এলাকাবাসী বিজিবির এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক মানুষ চিকিৎসা ও খাদ্যসংকটে রয়েছেন। এমন সময়ে বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই কমিয়েছে।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যাদুর্গত মানুষের পাশে জুড়ীতে বিজিবির মেডিকেল ক্যাম্প

আপডেট সময় :