ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে রেললাইনের উন্নয়নকাজের অজুহাতে এক বিধবা বৃদ্ধার বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

শনিবার সকালে উপজেলার কামারখালী ইউনিয়নের মসলন্দপুর হিন্দুপাড়া গ্রামে ভুক্তভোগী পরিবারের কাচারি ঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সালেহা বেগম বলেন, প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে তাঁদের পরিবার ওই বসতভিটায় বসবাস করছে। সম্প্রতি মীর আক্তার হোসেন কোম্পানির লোকজন এসে বারবার বাড়িঘর ছেড়ে চলে যেতে হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সালেহা বেগমের ছেলে ইয়াসিন বিশ্বাস ও সাদিক বিশ্বাসের অভিযোগ, তাঁদের বাবা মারা যাওয়ার পর মা কষ্ট করে এই বাড়িতেই সন্তানদের বড় করেছেন। সম্প্রতি কোম্পানির কর্মকর্তারা স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। তাঁরা পৈতৃক বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা মো. বাদশা বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা বসতভিটা থেকে পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা অন্যায়।

কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী রাকিব হোসেন ইরান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো জমির মালিক নয়। জায়গাটি সরকারি বা রেলওয়ের হলেও আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঠিকাদারি প্রতিষ্ঠানের নিজ উদ্যোগে কাউকে উচ্ছেদের হুমকি দেওয়া সমীচীন নয়।

তবে অভিযোগ অস্বীকার করে মীর আক্তার হোসেন লিমিটেডের প্রকল্প প্রকৌশলী সুকুমার বিশ্বাস বলেন, তাঁদের পক্ষ থেকে কোনো পরিবারকে উচ্ছেদ বা হুমকি দেওয়া হয়নি। বিষয়টি বাংলাদেশ রেলওয়ের আওতাধীন। রেলওয়ের নির্দেশনা ও সরবরাহ করা নকশা অনুযায়ী ঠিকাদার হিসেবে তারা কাজ করছেন।

ভুক্তভোগী পরিবারটি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বসতভিটা রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় :