ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৮৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের কেশবপুর উপজেলায় কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নিউজ ক্লাবের নিজস্ব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল।
সভাপতির বক্তব্যে মোঃ আশরাফুজ্জামান বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম অব্যাহতভাবে চলবে।
সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, কেশবপুর নিউজ ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দিতে হলে সকল সাংবাদিককে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করতে হবে।
যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সার্বিক কার্যক্রম, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি খায়রুল আনাম, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, সদস্য মোঃ আজহারুল ইসলাম, মোঃ ইউছুফ আলী, মোঃ আব্দুল জলিল, আব্দুল হালিম, নূরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান

আপডেট সময় :