ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিনতির বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, দাবি ইসলামপুর বিএনপির

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাশিদা শাফিজ বিনতির বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাখ্যান করেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমোদৌলা পালোয়ান লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর জ্যেষ্ঠ কন্যা, উপজেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাশিদা শাফিজ বিনতির বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি, ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণসহ নানা অনিয়মে জড়িত। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহীন ও একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু ও হামিদুর রহমান মলিন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমতসহ উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিনতির বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, দাবি ইসলামপুর বিএনপির

আপডেট সময় :