ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পড়ে। এ কারণে যাত্রীরা বাসের ভেতর আটকা পড়ে ও আগুনে প্রাণহানির এ ঘটনা ঘটে।

ব্রাজিলের দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৪টার দিকে মিনাস জেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে সাও পাওলো থেকে আসা বাসটির টায়ার ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাসটিতে আগুন ধরে যায়।

একই সঙ্গে আরেকটি গাড়ি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। তবে সে গাড়ির যাত্রীরা বেঁচে গেছে। কয়েক ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং ভেতরে আটকে থাকা মৃতদেহগুলো উদ্ধার করেন।

সামরিক দমকল বিভাগ প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২২ জন বলে জানিয়েছিল। পরে তা বেড়ে ‘৩২ থেকে ৩৫’ জনে পৌঁছেছে বলে জানানো হয়। কর্মকর্তারা আরো জানান, মৃতদেহগুলোর অবস্থা বিবেচনায় একটি নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়।

পরে ব্রাজিল পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। খবর আনাদোলু

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু

আপডেট সময় :