ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

ভেদরগঞ্জে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের ভেদরগঞ্জে ব্র্যাক কর্তৃক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে দক্ষ পরিকল্পনা, বাস্তবায়ন ও বিশ্লেষণ, এবং জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮ ফেব্রুয়ারি) রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য সম্মেলন কক্ষে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির দিরাই জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের হিরণ কুমার দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুমন কুমার পোদ্দার। এছাড়াও বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা: মো: নাসির উদ্দিন।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, বিশ্বায়নের যুগে মানুষের সৃষ্ট কল-কারখানার কারণে পরিবেশের উপর প্রচুর প্রভাব পড়ছে। বিভিন্ন দেশে যেভাবে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হচ্ছে, তা পরিবেশের উপর চাপ বাড়াচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষিত হওয়ার কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে। যে কারণে পরিবেশ দূষণ হয়, সে কারণগুলি পরিহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেদরগঞ্জে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় :