ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মানিকগঞ্জ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইর থানার একটি মাদক মামলায় দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন আদালত। গত মঙ্গলবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এস.কে. এম. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
রায়ে পলাতক আসামি নায়েব আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অপর আসামি মোঃ মুনছের আলীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আর ও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানিকগঞ্জ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় :