ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মোরেরা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৭০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষমারিয়া ব্রান্যাস মোরেরা। তিনি স্পেনের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) ১১৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার পরিবার এ তথ্য জানায়।

তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন এবং দুটি বিশ্বযুদ্ধের সাক্ষী হয়েছিলেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ফরাসি সন্ন্যাসী লুসিল র‌্যান্ডনের ১১৮ বছর বয়সে মৃত্যুর পর ২০২৩ সালের জানুয়ারিতে ব্রান্যাসকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।

তার পরিবার এক্সে তার অ্যাকাউন্টে লিখেছে, মারিয়া ব্রান্যাস আমাদের ছেড়ে গেছেন। তিনি তার আকাক্সক্ষা অনুযায়ী ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে ও যন্ত্রণা ছাড়াই মারা গেছেন। আমরা সব সময় তার উপদেশ ও সদয় স্বভাবের কথা মনে রাখব।

ব্রান্যাস শেষ দুই দশক ক্যাটালোনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে ওলট শহরে অবস্থিত সান্তা মারিয়া দেল তুরা নার্সিং হোমে কাটিয়েছিলেন।

সোমবার এক পোস্টে জানিয়েছিলেন, তিনি দুর্বল অনুভব করছেন। তিনি তার পরিবার পরিচালিত অ্যাকাউন্টে আরও লিখেছিলেন, সময় ঘনিয়ে আসছে। কেঁদো না, আমি কান্না পছন্দ করি না। আর সবচেয়ে বড় কথা, আমার জন্য কষ্ট পেয়ো না।

আমি যেখানেই যাই, আমি সুখী থাকব।

ব্রান্যাসের মৃত্যুর পর এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হলেন জাপানের টোমিকো ইতোওকা। যুক্তরাষ্ট্রের জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের মতে, তিনি ১৯০৮ সালের ২৩ মে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে তার বয়স ১১৬ বছর।

ব্রান্যাস ১৯১৮ সালের ফ্লু মহামারি, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্পেনের গৃহযুদ্ধ প্রত্যক্ষ করেছেন।

২০২০ সালে তার ১১৩তম জন্মদিন উদযাপনের কয়েক সপ্তাহ পর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সম্পূর্ণভাবে সেরে ওঠেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মোরেরা

আপডেট সময় :