মুকসুদপুরে খলিলুর রহমান শেখ গ্রেফতার
- আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
নাশকতার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান শেখ (৪৫) কে গ্রেফতার করেছে সিন্দিয়া ঘাট পুলিশ ফাড়ির পুলিশ। ৬ জানুয়ারি উপজেলার জলিরপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, খলিলুর রহমানের বিরুদ্ধে দেশবিরোধী নাশকতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইন্সপেক্টর মো: মনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, খলিলুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত খলিলুর রহমান শেখ মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত নাসির উদ্দিন শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।













