ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

মুন্সিগঞ্জের সাংবাদিককে পিটিয়ে আহত

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি
  • আপডেট সময় : ১৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক রাহিদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
এ সময় ভুক্তভোগীর স্বজনদের ৩টি বসত ঘরে ভাঙচুর চালানো হয়। এতে বাঁধা দিলে ঘটনাস্থলেই লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয় আরও বেশ কয়েকজনকে।
গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের, রমজান বেগ পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে,মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয় আহত দুজনকে।
এ ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে,মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।
পুলিশ ও ভুক্তভোগীরা জানায়,দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য দুপুরে,অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে কথা কাটাকাটি হয় দুই পক্ষের মধ্যে।
এ সময় ঘটনাস্থলে উত্তেজিতদের থামাতে গেলে,ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে সাংবাদিক রাহিদ হোসেনের উপর হামলা চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে,জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জের সাংবাদিককে পিটিয়ে আহত

আপডেট সময় :