ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

মৃত্যু ছাড়া কোন সেভ এক্সিট নেই: সারজিস আলম

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন- কিছু উপদেষ্টা দায়সারা ভাবে নিজেদের দায়িত্ব পালন করে নির্বাচন দিয়ে বিদায় নিতে চাইছেন। এরপর তারা দেশ বা দেশের বাইরে যেখানেই থাক না কেন। এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য গণঅভ্যুত্থান পরবর্তি একটা সরকার কাজ করতে পারে না। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দায়িত্ব পালনে ভয় করছেন তাদের উপদেষ্টার দায়িত্ব নেয়া উচিত ছিলো না। এতো ত্যাগ ভুলে গিয়ে যদি তারা আগামীতে ক্ষমতায় আসার জন্য আতাত ও সমঝোতা করে আমরা মনে তাহলে আগামীতে তারা মুখ দেখাতে পারবে না। তারা কোথায় সেভ এক্সিট নিবে। মৃত্যু ছাড়া কোথাও কোন সেভ এক্সিট নেয়ার জায়গা নেই। উপদেষ্টাদের এতো বড় একটা দায়িত্বকে এড়িয়ে গিয়ে (স্কিপ করে) গিয়ে যদি কেউ সেভ এক্সিটের কথা ভাবে যা সম্ভব না। দেশ থেকে পালায় যাবেন ওখানেও মানুষ আটকাবে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আয়োজিত সমন্বয় সভায় সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্যেশ্যে সারজিস আলম বলেন- আওয়ামী লীগের যেকোনো ভার্সন বাংলাদেশে তৈরীর অপচেষ্টা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের ওই মন্ত্রী, এমপি, জেলা, উপজেলার যারা সভাপতি-সেক্রেটারি ছিল এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত। তারা কি করছে প্রত্যেকেই ভালো করে জানে। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত। সুতরাং তাদের মধ্যে মন্দের ভালো খোঁজা, যারা একেক জন হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বানালো, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। বাংলাদেশের ভালো মানুষরা একত্রিত হয়ে যদি আরেকটি রাজনৈতিক দল গঠন করতে চায় করুক, এতে আমাদের কোন সমস্যা থাকবে না।
এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) ইমরান ইমন, শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম(শিল্পী) সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়ে অভ্যন্তরীন আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৃত্যু ছাড়া কোন সেভ এক্সিট নেই: সারজিস আলম

আপডেট সময় :