মৌলভীবাজার রমজান উপলক্ষে ইফতার বিতরণ
- আপডেট সময় : ২২৩ বার পড়া হয়েছে
“তরফদার ফাউন্ডেশন, ঢেউপাশা” মৌলভীবাজার এর উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে প্রায় ৪ শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শামীম তরফদার এর বাড়ীতে গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে। “তরফদার ফাউন্ডেশন, ঢেউপাশা” মৌলভীবাজার এর চেয়ারম্যান ও সমাজসেবক শামীম তরফদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস এর হেডঅব নিউজ খালেদ চৌধুরী, সামাজিক ব্যক্তিত্ব মুহিত খাঁন, এম.জসিম,জে.কে, আব্দুর রহমান পারভেজ, আবু বক্কর তালুকদার, ডা: রাহেল আহমদ, জাকির হোসেন, আলমঙ্গীর হোসেন টিটু, মবশ্বির তরফদার, ঢেউপাশা মসজিদের ইমাম মাও: সামছুল ইসলাম, ইব্রাহিম তরফদার, খলিল তরফদার, সুমেল আহমদ ও সাইফ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য- বিশিষ্ট সমাজসেবক, শামীম তরফদার এর পারিবারিক উদ্যোগে বিগত প্রায় ২০ বছর যাবৎ গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। “তরফদার ফাউন্ডেশন, ঢেউপাশা” মৌলভীবাজার এর পক্ষ থেকে ঘর তৈরী করে দেয়া, বিয়ে, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সাহায্য সহযোগীতা করে সামাজিক কাজে ভূমিকা পালন করছেন। আয়োজকরা জানান-“তরফদার ফাউন্ডেশন, ঢেউপাশা” মৌলভীবাজার এর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে ।















