ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

রাজবাড়ী বেলগাছি অবহেলিত রেল ষ্টেশন আধুনিকায়ন ও সার্বিক সুবিধার দাবীতে মানববন্ধন

আতিয়ার রহমান, রাজবাড়ী
  • আপডেট সময় : ২৬১ বার পড়া হয়েছে

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5187; AI_Scene: (-1, -1); aec_lux: 179.81418; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বৃটিশ সময়ে নির্মিত অবহেলিত রেল ষ্টেশন পূনঃনির্মান, আধুনিকায়নের লক্ষে এলাকাবাসির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বেলগাছি রেল ষ্টেশন চত্তরে সর্বস্তরের জনগনের আয়োজনে মানববন্ধন করা হয়। এসময় এলাকাবাসিদের মধ্যে বক্তব্য রাখেন তানজিদ ফাহিম, মাহাদী রাফিজুল হাসান,রাসেল রানা প্রমূখ।
মানববন্ধে বক্তারা বলেন, এই আধুনিক সময়ে বেলগাছি স্টেশনটি অবহেলিত অবস্থায় পরে আছে।এখানে স্টেশন পরিচালনায় নেই কোন সরকারী কর্মকর্তা,নেই টিকেট কাউন্টার, ভাঙ্গাচোড়া প্লাটফর্ম,যাত্রীদের বসার নেই কোন জায়গা।প্লাটফর্মের উপর কোন ছাউনি না থাকায় বৃষ্টি ও রোদে যাত্রীরা দুর্ভোগ পোহাতে হয় সব সময়।এখানে পানি পান করার জন্য নেই টিউবয়েল, দীর্ঘদিন ধরে শুধু ভাঙ্গাচোড়া অবকাঠামো পড়ে আছে।যা যাত্রী ও জনসাধারনের ব্যবহারে কোন কাজে আসছেনা।স্টেশনের চারপাশে জঙ্গল,ময়লা আবর্জনায় ভুতুরে অবস্থা তৈরী হয়ে আছে।স্টেশনটিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকাগামী চারটি ট্রেন আসা যাওয়া করে।আরো দুটি ট্রেন দৌলতদিয়া , খুলনা ও ভাটিয়াপাড়া সহ মোট ৬ টি ট্রেন, রাজশাহী, ঢাকা, খুলনা, বেনাপোল কুষ্টিয়া ও দৌলতদিয়া পর্যন্ত আসা যাওয়া করে।এর মধ্যে শুধু দুটি ট্রেন থামলেও ঢাকাগামী বাকি চারটি ট্রেন এই স্টেশনে থামেনা।ঢাকাগামী ট্রেন থামানের দাবী সহ স্টেশনটি অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন, সার্বিক সুবিধা বাস্তবায়নের জন্য উর্দ্ধতন কর্মকর্তা ও সরকারের প্রতি অনুরোধ জানান এলাকাবাসি ও যাত্রী সাধারন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ী বেলগাছি অবহেলিত রেল ষ্টেশন আধুনিকায়ন ও সার্বিক সুবিধার দাবীতে মানববন্ধন

আপডেট সময় :