ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

রাতে ট্রাক ভিড়িয়ে গরু চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে কোরবানির ঈদকে সামনে রেখে একটি খামার থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটে। গত রোববার পৌর শহরের অরণকোলা এলাকায় জুবায়ের ডেইরি খামারে এ চুরির ঘটনা ঘটে। খামারি জুবায়ের আহমেদ টিপু জানান, সিমেন্ট মিল সংলগ্ন তার খামারে একটি চক্র ট্রাক নিয়ে এসে দুটি উন্নত জাতের গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুর মধ্যে একটি হলস্টেইন ফ্রিজিয়ান ও অপরটি অস্ট্রেলিয়ান জাতের। তিনি আরও জানান, গভীর রাতে ট্রাকের শব্দ শুনে বাইরে বের হলে দেখতে পান ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করছে এবং খামারে থাকা দুটি গরু নেই। পরে তিনি ট্রাকটির পিছু নিয়ে দাশুরিয়া পর্যন্ত গেলেও চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়। চুরি হওয়া গরু দুইটির আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা হবে বলে দাবি করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন খামারি। এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতে ট্রাক ভিড়িয়ে গরু চুরি

আপডেট সময় :