ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

রাস্তায় খড় রাখার জেরে বৃদ্ধ খুন, আটক ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাড়ির পাশের রাস্তায় স্তুপাকারে খড় রাখার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে নিকটাত্মীয়দের ছুরিকাঘাতে খুন হয়েছেন মো. আশু মিয়া(৬০)। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দরিয়াবাদ গ্রামে। গত সোমবার(৪ মে) বিকালে বাড়ির পাশের রাস্তায় খড় শুকানোর ঘটনাকে কেন্দ্র করে মো. আশু মিয়ার সঙ্গে তার চাচা সুরুজ মিয়ার কথা কাটাকটি হয়। একপর্যায়ে সুরুজ মিয়ার বাড়ির লোকজন উত্তেজিত হয়ে আশু মিয়াকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এই ঘটনায় সুরুজ মিয়া এবং তার দুই পুত্র মদন মিয়া ও শাকিল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাস্তায় খড় রাখার জেরে বৃদ্ধ খুন, আটক ৩

আপডেট সময় :