লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনা, আদমদীঘিতে জরিমানা ৩০ হাজার ৫০০ টাকা
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স ছাড়া করাতকল (স মিল) পরিচালনার দায়ে চার মিল মালিককে মোট ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সদর পশ্চিম বাজার ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম। অভিযানে বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স রাহিম স মিলের মালিক হামিদুল ইসলাম, মেসার্স স মিলের মালিক রাশিদুল ইসলাম এবং মেসার্স নাহিদ স মিলের মালিক দুলাল হোসেনকে করাতকল (লাইসেন্স) বিধিমালা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অভিযান চলাকালে সরকারি কাজে বাধা ও অসহযোগিতার অভিযোগে উপজেলার কালাইকুড়ি গ্রামের সোহেল রানাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে ভ্রাম্যমাণ আদালত মোট ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।















