সংবাদ শিরোনাম ::
লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালনা, জরিমানা ৫০ হাজার
জামালপুর প্রতিনিধি
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
জামালপুর শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে অবস্থিত দি রেনেসাঁ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
গত ৯ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে লাইসেন্স ছাড়া বেসরকারি হাসপাতাল পরিচালনা, মেডিকেল অফিসার না থাকা এবং ল্যাবরেটরিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও পরিবেশ বজায় না রাখাসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে দি রেনেসাঁ হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















