ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিংগাইর বায়রা বাজার

লিজের জায়গায় অবৈধ ভবন নির্মাণ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিসি

ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজারে সরকারি লিজের জায়গায় অনুমতি ছাড়াই তিনতলা বাণিজ্যিক ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি জেলা প্রশাসক সরেজমিন তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বায়রা বাজার খাস খতিয়ানের লিজকৃত জায়গায় দোকানঘর নির্মাণের শর্তে হান্নান মান্নান পরিবারকে লিজ দেওয়া হয়। কিন্তু লিজগ্রহীতারা শর্ত ভঙ্গ করে সেখানে পাকা তিনতলা ভবনের নির্মাণ কাজ শুরু করেন।
স্থানীয় ব্যবসায়ীরা বারবার নিষেধ করলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। লিজের শর্ত অনুযায়ী স্থায়ী স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড হাবেল উদ্দিন কে বারবার জানানো হলে ও দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা কে জানানো হয়।
এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক বলেন, “সরকারি লিজের জমিতে লিজের শর্ত ভঙ্গ করে স্থায়ী ভবন নির্মাণ দণ্ডনীয় অপরাধ। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরকারি সম্পত্তি রক্ষা আইন ২০০০, দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারা এবং লিজ বাতিলসহ ফৌজদারি মামলার বিধান রয়েছে।
বায়রা বাজারের ব্যবসায়ীরা বলেন, “লিজের জায়গায় তিনতলা বিল্ডিং তুললে অন্য ব্যবসায়ীরা বঞ্চিত হবে। আমরা চাই সরকারি নিয়ম মেনে বাজার চলুক। অবৈধ ভবন ভেঙে লিজ বাতিল করা হোক।
সরকারি লিজ ম্যানুয়াল ২০২০ অনুযায়ী, লিজগ্রহীতা অস্থায়ী কাঠামো ছাড়া কোনো স্থায়ী স্থাপনা করতে পারবে না। শর্ত ভঙ্গ করলে লিজ বাতিলসহ জামানত বাজেয়াপ্ত এবং ফৌজদারি মামলা হবে।
এ ঘটনায় বায়রা বাজারে সাধারণ ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত উচ্ছেদ অভিযানের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিংগাইর বায়রা বাজার

লিজের জায়গায় অবৈধ ভবন নির্মাণ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিসি

আপডেট সময় :