লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়ায় দেশী প্রজাতীর মাছ ও শামুক সংরক্ষন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জেলেদের মাঝে ৬০টি বকনা গরু বিতরনে সংঘটিত অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে গতকাল সোমবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন বলেন ২০২৬ সালের ১২ই জানুয়ারী লোহাগড়া উপজেলা মৎস্য অফিস থেকে স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে ৬০টি বকনা গরু বিতরণ করা হয়। এই প্রকল্পে গরু বিতরনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি চলতি বছরের ১২ই জানুয়ারী গরু বিতরণ করেন। গরু বিতরনের প্রায় তিন মাস পর উক্ত প্রকল্পের নানা অসংগতি, অনিয়ম, অস্বচ্ছতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের গোচরীভুক্ত হয়।
তিনি আরও বলেন, উপজেলা মৎস্য অফিস কর্তৃক গরু বিতরণে অনিয়ম, অস্বচ্ছতা, অসংগতির সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি জেলা প্রশাসকের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে সৃষ্ট অনিয়ম ও দূর্নীতির প্রকৃত চিত্র উদঘাটিত হোক। উক্ত অনিয়মের সাথে যদি দলীয় কোন নেতা-কর্মী জড়িত থাকেন, তাহলে তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ মোঃ সাচ্চু মিয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামসুল হক আজাদ প্রমুখ।



















