ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শার্শায় ঐতিহাসিক উলাশী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুর প্রায় চার কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সকাল ১১.৪০ মিনিটে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছ লাগান।
এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটনসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সভাপতি সাবেরুল হক সাবু।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যশোর-বেনাপোল মহাসড়কের দুইপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন।
এর আগে আজ সকাল ১০ টায় প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে শার্শা উপজেলার উলাশীতে অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম যশোর সফর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শার্শায় ঐতিহাসিক উলাশী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় :