শাল্লায় অ’ভিযানে দুই প্রতিষ্ঠানকে জ’রিমানা
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের শাল্লায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে শাল্লা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে শাল্লার “চার ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট সুইটমিট কে এক হাজার টাকা এবং “সকাল সন্ধ্যা হোটেল এন্ড রেস্টুরেন্ট”-কে আরও এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। তিনি জানান, ঈদের পর পুনরায় অভিযান চালানো হবে এবং একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও বড় অঙ্কের জরিমানা ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল মোবাইল কোর্টের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছে।



















