ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সৎ বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ Logo মুন্সীগঞ্জে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পাচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন Logo প্রত্যাশীর উদ্যোগে প্রবাসী পরিবারের নারী উদ্যোক্তাদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ Logo ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে

শেরপুরে ঘরে ঢুকে চুরির চেষ্টা, বাধা দিতে গিয়ে কিশোর আহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চোরদের বাধা দিতে গেলে এক কিশোরকে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা।
গতকাল শনিবার (৭ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার নাবিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দক্ষিণ পাশে ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইতালি গ্রামের মরহুম আজগর আলীর ছেলে হাজী আব্দুল মান্নানের বাড়ির জানালার গ্রিল কেটে ৪-৫ জনের একটি দল ঘরের ভেতরে প্রবেশ করে। সে সময় বাড়িতে হাজী আব্দুল মান্নানের স্ত্রী, মেয়ে ও নাতি মাহি (১৩) অবস্থান করছিল।
হাজী আব্দুল মান্নানের জামাতা কদম আলী জানান, চোরেরা চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢোকে। এ সময় তার ছেলে মাহি সাহস করে চোরদের একজনকে জাপটে ধরলে অন্য একজন চোর হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। পরে চোরেরা দ্রুত পালিয়ে যায়।
আহত মাহিকে তাৎক্ষণিকভাবে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির মালিক হাজী আব্দুল মান্নান বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা চুরির পরিকল্পনা করে থাকতে পারে।
এছাড়া প্রায় এক বছর আগে একই বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সে ঘটনায় শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে ঘরে ঢুকে চুরির চেষ্টা, বাধা দিতে গিয়ে কিশোর আহত

আপডেট সময় :