ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

শ্রীনগরে জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন আহত এবং আরেকজন গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুর শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবু ইউসুফ (৪৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব আটপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আবু ইউসুফের সঙ্গে একই এলাকার কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২২ ফেব্রুয়ারি সকালে স্থানীয়ভাবে শালিস বৈঠক বসে এবং জমি মাপঝোক করে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে বিবাদীরা শালিসের সিদ্ধান্ত না মেনে বৈঠক ত্যাগ করে।
পরে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় একটি মসজিদের সামনে আবু ইউসুফকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় কাঠের ডাসা, বাঁশের লাঠি ও ধারালো করাত দিয়ে তাকে মারধর করা হয়, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাগিনা মো. শরীফ (৩১)-এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তার বাম কানের উপরে গুরুতর কাটা জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে শ্রীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীনগরে জমি বিরোধে হামলা, কুপিয়ে জখম

আপডেট সময় :