ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সবুজ-পরিচ্ছন্ন কেশবপুর পৌর সভা গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজের কেশবপুর গড়ে তোলার প্রত্যয়ে যশোরের কেশবপুর পৌরসভায় ব্যাপক পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন। বৃহস্পতিবার পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। পৌর এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নাগরিকদের নির্মল পরিবেশ নিশ্চিত করা এবং পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য কেশবপুর গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এটি আমাদের জীবনের জন্য অপরিহার্য। পৌরসভার প্রতিটি সড়ক ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা গাছগুলোর পরিচর্যায় স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসতে হবে। প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে কেশবপুরকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন,পরিবেশ সংরক্ষণে শুধু একটি দিনের কর্মসূচি যথেষ্ট নয়। এটি একটি চলমান উদ্যোগ। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পরিবেশ রেখে যেতে হলে এখন থেকেই আমাদের সবাইকে সচেতন হতে হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতি ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন একজন দক্ষ, বিচক্ষণ ও জনবান্ধব কর্মকর্তা। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই কেশবপুর পৌরসভার উন্নয়ন, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করে চলেছেন। বৃক্ষরোপণ কর্মসূচি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। আমরা তাঁর এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করি। একই সঙ্গে পৌরবাসীকেও রোপণ করা গাছগুলোর সুরক্ষা ও পরিচর্যায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন পরিবেশবান্ধব উদ্যোগ শুধু পৌরসভার সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং নাগরিকদের মধ্যেও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াবে। সবুজায়নের এই ধারাবাহিক কর্মসূচি কেশবপুরকে একটি আরও বাসযোগ্য ও দৃষ্টিনন্দন পৌরসভায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবুজ-পরিচ্ছন্ন কেশবপুর পৌর সভা গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় :