ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সবুজ শিল্প উন্নয়নে বুয়েটে আন্তর্জাতিক সম্মেলন

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর সবুজ শিল্প উন্নয়নের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে  2nd International Conference on Frontiers in Science, Innovation & Technology for Greener Industry (ICFSITGI 2026)  ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, বিজ্ঞানী ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস.এম.এ. ফয়েজ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. বদরুজ্জামান।

সম্মেলনের একটি কারিগরি সেশনে  Powering The future: A sustainable way to clean and affordable energy শীর্ষক কি-নোট উপস্থাপন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির স¤প্রসারণ, শক্তি দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সবুজ শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা, কার্বন ফুটপ্রিন্ট কমানো ও টেকসই জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

গবেষণা উপস্থাপনায় সৌর ও বায়ু শক্তি, হাইড্রোজেন ও জৈব জ্বালানি, শক্তি সংরক্ষণ প্রযুক্তি এবং কার্বন ক্যাপচার ও স্টোরেজ  (CCS/CCUS)–  এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সবুজ জ্বালানি খাতে নীতি সহায়তা, বিনিয়োগ বৃদ্ধি ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বুয়েটের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.কে. নাকিব চৌধুরী। কো-চেয়ার ছিলেন গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. আব্দুল হাকিম খান। স্পন্সরিং বডির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন এম. আবুল মজিদ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পাবলিক ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. এম. আবুল মজিবুর রহমান। কো-অর্ডিনেটিং সেক্রেটারি ছিলেন বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবু বিন ইমরান।

উল্লেখ্য, খবঃ ঃযব চবড়ঢ়ষব ইৎবধঃযব এৎববহ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে সবুজ শিল্পায়ন, টেকসই প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে একাধিক কারিগরি সেশন, গবেষণা উপস্থাপন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবুজ শিল্প উন্নয়নে বুয়েটে আন্তর্জাতিক সম্মেলন

আপডেট সময় :