সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটির
সভাপতি মীম, সম্পাদক আক্তারুজ্জামান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীম ফজলে আজিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আক্তারুজ্জামান আক্তার। গত শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ কমিটি অনুমোদনের পর সংগঠনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান। কেন্দ্রীয় কমিটি জেলা শাখাকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।








